![]()
পটুয়াখালী: জেলার কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় গতকাল গভীর রাত থেকে দুপুর পর্যন্ত রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নিষেধাজ্ঞার মধ্যে আর মাছ শিকার করবেন না—এ মর্মে মুচলেকা দেওয়ায় অপর অপ্রাপ্তবয়স্ক জেলে ও ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৪ ৪ বার পঠিত | ● অবৈধ মাছ ধরার জাল ● কলাপাড়ায় মা ইলিশ রক্ষা অভিযান ● পটুয়াখালী মৎস্য বিভাগ ● রাবনাবাদ নদী