![]()
পাবনা: চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয় প্রধান শিক্ষক ও তিন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষকবৃন্দ এ সংবর্ধনার আয়োজন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মো. আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল কবির, পাবনা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান এবং উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. মান্নান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, বিদায়ী প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম, জেসমিন রহমান, আবু জাফর ও সাবিনা ইয়াসমিন, রওশন আরা, প্রধান শিক্ষক রাফিয়া খাতুন ও উকিল উদ্দিন, সহকারী শিক্ষক শাহরিয়ার আলম এবং বিদায়ী সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, আ. খালেক ও রওশন আলী।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী রবিউল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিন রহমান, সাবিনা ইয়াসমিন, মেহেরুন্নেসা, আবু জাফর ও আনেছা খাতুন এবং সহকারী শিক্ষক আ. খালেক, রওশন আলী ও সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:০৫:১২ ৭ বার পঠিত | ● কাজী রবিউল ইসলাম ● চাটমোহরে অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা ● প্রাথমিক শিক্ষক সমিতি