![]()
ঝালকাঠি: শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২২:০১ ৮ বার পঠিত | ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা প্রস্তুতি ● ঝালকাঠি ● মো. মকবুল হোসেন ● শারদীয় দুর্গাপূজা