![]()
পটুয়াখালী: জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সমুদ্রগামী ১ হাজার ৪০২টি মৎস্যজীবী পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ভিট্টর বাইন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ আকন, সাইমুন ইসলাম সায়েম এবং ইউপি সচিব মো. সোহাগ খান। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের তালিকাকরণ ও বাছাই কমিটির প্রতিনিধি, বিএনপি, মৎস্যজীবী দল, গণ-অধিকার পরিষদের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বরাদ্দের চাল পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ভুয়া জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করায় এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৮ ৫ বার পঠিত | ● গলাচিপায় জেলেদের চাল বিতরণ ● গোলখালী ইউনিয়ন ● সমুদ্রগামী জেলে পরিবার