![]()
ভোলা: ভোলার লালমোহনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশন লালমোহনের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম মাকসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী। সার্বিক সহযোগিতায় ছিলেন মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম, বিন ইয়ামিন এবং সাধারণ কেয়ারটেকার আরিফুর রহমান, বিন ইয়ামিনসহ অন্যরা।
![]()
জানা গেছে, লালমোহনের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ২০টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। এসব ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে শিক্ষার্থীরা মোট ৬০টি পুরস্কার পায়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমি, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমি, গজারিয়া দারুল কুরআন একাডেমি, পশ্চিম চর উমেদ দাখিল মাদরাসা, রায়চাদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ কয়েকটি নূরানী মাদরাসা।
সমাপনী বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী বলেন, “চাকরির ত্রিশ বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছি। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে।”
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৪৫:১৩ ৫ বার পঠিত | ● ইসলামিক ফাউন্ডেশন ভোলা ● জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ● লালমোহন শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা