ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের এক মাসের কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আশিকুর রহমান (৩২) ও মো. নাহিদ ইসলাম (২৩)।

জানা গেছে, বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের কাছাকাছি সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাঁদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁদের অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৭   ১৮ বার পঠিত  | ●   ●   ●