ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা

ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬


ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা

ভোলা: বিভিন্ন সূচকে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে সোনালী ব্যাংক পিএলসির লালমোহন শাখা। চলতি বছরের অর্ধবার্ষিক মূল্যায়নে বিভিন্ন সূচক ও কর্মসূচিতে শতভাগ সফলতা অর্জন করে শাখাটি ভোলা জেলায় প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে ২০২৫ সালেও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে শাখাটি।
সম্প্রতি বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ সাফল্যের স্বীকৃতি হিসেবে লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইনকে প্রশংসাপত্র দেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান। একই সঙ্গে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছর বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

সোনালী ব্যাংকের লালমোহন শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাছনাইন বলেন, শাখার সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা, পরিশ্রম, পেশাদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যের জন্য সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৬   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●