![]()
পাবনা: সুজানগর পৌরসভার চর মানিকদি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম শেখের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম শেখ, বাবু খন্দকার, বিল্লাল ফকির, আব্দুস সালাম ও আবু বক্কার শেখ।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।
কাউন্সিলর পদপ্রার্থী আজিম শেখ বলেন, “সাধ অনেক হলেও সাধ্য সীমিত। তারপরও বিপদ-আপদে আপনাদের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব মনে করি। সেই দায়িত্ববোধ থেকেই আজ সামান্য বস্ত্র নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছি।”
বাংলাদেশ সময়: ১৯:৩৬:১৪ ৪ বার পঠিত | ● আজিম শেখ ● চর মানিকদি ● সিদ্দিকুর রহমান পিন্টু ● সুজানগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার