ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » জঙ্গলে পড়ে থাকা সাইকেল উদ্ধার করে শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

জঙ্গলে পড়ে থাকা সাইকেল উদ্ধার করে শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন আনসার সদস্য


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


জঙ্গলে পড়ে থাকা সাইকেল উদ্ধার করে শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন আনসার সদস্য

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দায়িত্ব পালনকালে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি পরিত্যক্ত বাইসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩)। তাঁর উদ্যোগে হারিয়ে যাওয়া সাইকেলটি ফিরে পেয়েছেন রুয়েটের এক শিক্ষার্থী।

রোববার দুপুরে রুয়েট ক্যাম্পাসের ভেতরে দায়িত্ব পালন করার সময় রাস্তার পাশের জঙ্গলে বাইসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান মোঃ শাহিন আলম। এরপর সাইকেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগী হন তিনি। এ উদ্দেশ্যে উদ্ধার করা সাইকেলটির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অবহিত করেন।

পরে খবর পেয়ে রোববার, ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে সাইকেলটির প্রকৃত মালিক মোঃ শামীম ইকবাল শুভের কাছে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করেন তিনি।

মোঃ শামীম ইকবাল শুভ রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর রোল নম্বর ২৩০৫০০৩।

হারিয়ে যাওয়া সাইকেলটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থী শুভ। অন্যদিকে, দায়িত্ব পালনকালে সততা ও আন্তরিকতার পরিচয় দিয়ে সাইকেলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় মোঃ শাহিন আলমের উদ্যোগটি রুয়েট ক্যাম্পাসে প্রশংসিত হচ্ছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১১:৪৭   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●