![]()
কক্সবাজার: মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
কক্সবাজার: বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি বলেন, দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এন/এস
বাংলাদেশ সময়: ২০:৪২:৩৫ ১৫ বার পঠিত | ● কক্সবাজারে পর্যটকের মৃত্যু ● নিখোঁজ পর্যটক ● হিমছড়ি সমুদ্রসৈকত