![]()
রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা জয়া আহসানের ব্যক্তিত্বের আরেকটি দিকও বরাবরই আলোচনায় থাকে। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলেন না এই অভিনেত্রী।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের সামনে তুলে ধরে নানা মুহূর্তের খবর। বয়সের হিসাব যতই এগিয়ে যাক, সৌন্দর্যে যেন সময়কে থমকে দিয়েছেন জয়া আহসান! গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে নতুন ফটোশুটে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে। খোলা চুলের ঢেউ আর স্নিগ্ধ সাজে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা। কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
এদিকে, ছবিগুলোর মন্তব্যের ঘরে জয়ার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২ ১৬ বার পঠিত | ● গোলাপি স্যাটিনের পোশাক ● জয়া আহসান ● জয়ার নতুন ফটোশুট