![]()
পাবনা: সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি তাঁর বক্তব্যে রুফটপ সোলার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার আহমদ শাহ আল জাবের। স্বাগত বক্তব্য দেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সুজানগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোতাছিম বিল্লাহ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সুপ্রভা রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান মাস্টার, আহমেদ আলি প্রামাণিক লাটু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, সরদার বাবুল হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্যসচিব রিয়াজ মন্ডল ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) রাশেদুল হক, এজিএম (সদস্যসেবা) রুবেল হোসেন, সুজানগর জোনাল অফিসের এজিএম শামসুল আলম, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০০:৫৪ ৭ বার পঠিত | ● এ কে এম সেলিম রেজা হাবিব ● জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ● সুজানগর