ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


 আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বরিশাল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৮:১৭   ৮ বার পঠিত  | ●   ●   ●