ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল

ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

কুষ্টিয়া: ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানগুলোতে ৩৭৫টি চায়না দুয়ারি জাল, ১৮ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৭৭ হাজার টাকা।

‎ ‎ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ চলাকালে মোট ২৬টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া ১৮ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭২ হাজার টাকা। অভিযানে আরও ১৭ কেজি মাছ জব্দ করা হয়।

‎ ‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান জানান, মা ইলিশের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নির্ধারিত সময়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে মৎস্য বিভাগের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাল জব্দের মাধ্যমে ইলিশের নিরাপদ প্রজনন ও মাছের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ রক্ষায় কাজ করা হয়েছে।

‎ ‎তিনি এ অভিযান বাস্তবায়নে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, ভেড়ামারা থানা পুলিশ, নৌপুলিশ এবং এসআরবি, কুষ্টিয়ার সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‎ ‎মৎস্যসম্পদ রক্ষা ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জেলেদের সচেতনতা ও জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা গেলে নিষিদ্ধ জালের ব্যবহার কমানো এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ আরও কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৫   ১৬ বার পঠিত  |