![]()
গাজীপুর: কালীগঞ্জে বড়গাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাগদী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
ফাইনালে ঘোড়াশাল ফুটবল ক্লাব ও বাগদী ফুটবল একাডেমি মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ঘোড়াশাল ফুটবল ক্লাব।
মঙ্গলবার উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও ঐতিহ্যবাহী মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।
খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল কবির জুয়েল।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলা উপভোগ করতে কালীগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:৫৩:০১ ৮ বার পঠিত | ● কালীগঞ্জ গাজীপুর ● ঘোড়াশাল ফুটবল ক্লাব ● বড়গাঁও ফুটবল টুর্নামেন্ট