ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া

মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া


রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া

রংপুর: মিঠাপুকুরে অটোরিকশার চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

জানা গেছে, বালুয়া মাসিমপুর মোড়ে নিজের অটোরিকশার চালকের আসনে ঘুমিয়ে ছিলেন শরিফুল। এ সময় কয়েকজন যাত্রী এসে তাকে ডাকাডাকি করে জাগানোর চেষ্টা করেন। কিন্তু বারবার ডাকলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে যাত্রীরা বিষয়টি স্থানীয়দের জানান।

খবর পেয়ে স্থানীয়রা সেখানে এসে অটোরিকশার চালককে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:২১:৫৫   ১১ বার পঠিত  | ●   ●   ●