![]()
পাবনা: শহরের সরকারি এডওয়ার্ড কলেজসংলগ্ন ‘চাঁদের আলো’ নামের একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ছাত্রীনিবাসটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রীনিবাসের কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা ঘটনা রয়েছে, তা পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৪:০৩ ১২ বার পঠিত | ● চাঁদের আলো ছাত্রীনিবাস ● পাবনায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার ● সাইদা আক্তার রিলা