![]()
ভোলা: ভোলার লালমোহন উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) লালমোহন থানাধীন গজারিয়া মধ্যবাজারের বরকতের হোটেলের রান্নাঘরের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার এসআই (নিঃ) নুর আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আলীকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী লালমোহন উপজেলার পাঙ্গাশিয়া ৫ নম্বর ওয়ার্ডের মোঃ নুর নবীর ছেলে।
এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৫:০৩ ২ বার পঠিত | ● ভোলা মাদক মামলা ● মোঃ আলী ● লালমোহনে গাঁজা উদ্ধার