ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


 হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

মানিকগঞ্জ: হরিরামপুর উপজেলার একটি মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামের এক ইমামকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। থানায় মামলা দায়েরের এক মাস পর সোমবার দুপুরে মীমাংসার জন্য আয়োজিত একটি সালিস সভা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে মসজিদের ভেতরে নিয়ে ৯ বছর বয়সী শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ওসমান মুন্সীর বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের এক মাস পর ঘটনাটি মীমাংসার জন্য আয়োজিত একটি সালিস সভা থেকে অভিযুক্ত ওসমান মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:০৯   ১ বার পঠিত  | ●   ●   ●