ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা মাদ্রাসা সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি সিংগাইর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি গলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে গেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১২   ১ বার পঠিত  | ●   ●   ●   ●