ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই

মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।

তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের নাম জানা যায়নি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১১:১৯   ১৯ বার পঠিত  | ●   ●   ●