![]()
চট্টগ্রাম: নগরের নিমতলা ফ্লাইওভার এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরের নিমতলা ফ্লাইওভার এলাকায় চেকপোস্ট বক্সের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় রাশেদুল ইসলামের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি কাঁধব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে ব্যাগের ভেতর ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:১৫:২৩ ১৬ বার পঠিত | ● চট্টগ্রামে ইয়াবা উদ্ধার ● নিমতলা ফ্লাইওভার ● বন্দর থানা পুলিশ ● রাশেদুল ইসলাম