ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’

সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’

রাজশাহী:সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৈরি করা ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ে টানিয়ে দেন।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গভীর রাতে সংঘটিত এ ঘটনাকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। দলটি জানিয়েছে, এ ঘটনা নিয়ে তারা চিন্তিত বা বিচলিত নয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন। জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত তাঁরা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। পরে সবাই নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও ধারণ করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময় কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি করতে হলে ময়দানে করতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার বলে মন্তব্য করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৩   ১৫ বার পঠিত  | ●   ●   ●