ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

ঢাকা: দোহার উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী শাহানুর আলমকে (৩৮) এক সেবাগ্রহীতাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মারধর করেছেন উপস্থিত জনতা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

তথ্যসূত্রে জানা যায়, বুধবার দুপুরে সমাজসেবা অফিসের নিচে উপজেলার পরিত্যক্ত রেকর্ড রুমের ভেতরে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন ভূমি অফিসের কর্মচারী শাহানুর আলম। এ সময় ওই নারীর চিৎকার শুনে উপস্থিত লোকজন শাহানুরকে আটক করে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় আহত শাহানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহানুরের শারীরিক অবস্থা ভালো না থাকায় শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেননি।

এ সময় তাঁর স্ত্রী মরিয়ম বেগম বলেন, খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন। তবে কী কারণে তাঁর স্বামীকে মারধর করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। অকারণে কেউ হামলা করে থাকলে তিনি এর বিচার চান।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, মারধরের ঘটনা তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, মারধরের বিষয়টি তাঁরা জেনেছেন। শাহানুর অসুস্থ থাকায় কথা বলতে পারছেন না। সুস্থ হলে কী ঘটেছিল, তা জানা যাবে। কোনো অনিয়ম থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, মারধরের ঘটনা শুনে তাঁরা হাসপাতালে শাহানুরকে দেখতে গিয়েছেন। তিনি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৩   ২৭ বার পঠিত  | ●   ●   ●