ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

সুজানগরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সুজানগরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

পাবনা: সুজানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন চলাকালে সিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার সুজানগর-নাজিরগঞ্জ সড়কের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৫   ২৮ বার পঠিত  | ●   ●   ●