![]()
কিশোরগঞ্জ: পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।
শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেগুলোতে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে।
নগদ টাকার পাশাপাশি দানবাক্সে স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
আরও পড়ুন: আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
প্রসঙ্গত, প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার সেখান থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।
এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৯:০০ ১৮ বার পঠিত | ● কিশোরগঞ্জ ● দানবাক্সে ৫১ বস্তা টাকা ● পাগলা মসজিদ ● স্বর্ণের চামচ ও বাটি