ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোন্দকার খোসরুজ্জামান খোকার দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত প্রত্যাহারের পর তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খোন্দকার খোসরুজ্জামান খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের আদর্শ ও লক্ষ্য অনুসরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ সিদ্ধান্তের অনুলিপি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

দলীয় এ সিদ্ধান্তের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩১   ৪ বার পঠিত  | ●   ●   ●