ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা

বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা
ঝালকাঠি:বরিশাল মহানগর জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত সভাপতি রিয়াজুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের নেতারা।

গত শনিবার রাতে (২১ নভেম্বর) নবনির্বাচিত দুই নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কাঁঠালিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের বার্তা পত্রিকার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক ও কাঁঠালিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. তানভীর হোসেন সোহেল এবং উপজেলা ছাত্রদল নেতা মো. সালমান হাওলাদারসহ কয়েকজন।

তাঁরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান এবং তাঁদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:২৯   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●