ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৩ নভেম্বর) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম উপর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বাজারে রঞ্জিত পালের দোকানের সামনে পাবনাগামী পাকা সড়কের পূর্ব পাশে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার ছাতিয়ানী মধ্যপাড়া এলাকার ইমন হোসেন (২৫) এবং মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর এলাকার ইসমাইল মালিথা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনের পোটলায় রাখা শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পোটলায় ৩ কেজি এবং অন্যটিতে ২ কেজি গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি পুরোনো টিভিএস মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। সকালে তাঁদের পাবনা জেলা আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:১৪   ৫ বার পঠিত  | ●   ●   ●