![]()
ঠাকুরগাঁও: নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পীরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে পৌর শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা বিএনপির পাশাপাশি মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৫:৪০ ৫ বার পঠিত | ● জাহিদুর রহমান জাহিদ ● ঠাকুরগাঁও বিএনপি ● পীরগঞ্জ উপজেলা বিএনপি