ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

পিরোজপুর:আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কাউখালী সাংগঠনিক জেলা শাখা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’—এ স্লোগান সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম এবং নারী নেত্রী মাহফুজা খাতুন, পদ্মরানী দত্ত, শামীম আরা, শিউলি কর্মকার, প্রভাবতী রানী ও রেক্সোনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ জন্য বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের দাবি জানান তাঁরা। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানান।

একই সঙ্গে সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩১   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●