![]()
পটুয়াখালী: দুমকি উপজেলায় নবান্ন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসবটি উদযাপন করা হয়। এতে ৩০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক আসাদুজ্জামান এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. সোহরাফ হোসেন ফকির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন সম্ভু এবং দৈনিক সমকালের প্রতিনিধি মো. এবাদুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে কলেজের অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে পিঠা তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৪:১৩:৫৮ ১২ বার পঠিত | ● দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ ● দুমকি পিঠা উৎসব ● নবান্ন উৎসব