ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর:‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় খামারিদের সচেতনতা বৃদ্ধি, নিয়মিত চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা ও টিকাদান সেবা দেওয়া হচ্ছে। গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু পালনের বিষয়ে খামারিদের আরও সচেতন হতে হবে। আধুনিক পদ্ধতিতে পশুপালন ও খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি খামারিরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৬:১৮   ২৫ বার পঠিত  | ●   ●   ●   ●