ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ইউএনওর হস্তক্ষেপে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত

ইউএনওর হস্তক্ষেপে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ইউএনওর হস্তক্ষেপে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত

পটুয়াখালী: গলাচিপায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দিয়েছে বড় চত্রা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিভাবকদের ডেকে এ টাকা ফেরত দেওয়া হয়।

মাদরাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম বলেন, অতিরিক্ত ক্লাস করানোর কারণে কিছু শিক্ষার্থীর কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। ইউএনওর নির্দেশনা অনুযায়ী সেই অর্থ ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের সময় বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও আবুজর মো. ইজাজুল হক ওই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে তাঁর নির্দেশনা অনুযায়ী মাদরাসা কর্তৃপক্ষ অভিভাবকদের টাকা ফেরত দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই মাদরাসা কর্তৃপক্ষ টাকা ফেরত দিয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৬   ১৪ বার পঠিত  | ●   ●   ●