ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ

লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ

ভোলা: কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবদল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে মাহবুবুর রহমান ইলিয়াস বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাট শুরু করেছে। লালমোহন পৌর যুবদল সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এখানে কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, লালমোহনের মানুষ শান্তিপ্রিয়। তাঁদের নেতা জাতীয় সংসদের স্পিকারও শান্তিপ্রিয় মানুষ। তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। রাজনীতিতে দুর্নীতি না করেও যে ভালো থাকা যায় এবং পুরস্কার পাওয়া যায়, তার উদাহরণ ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। সততার জন্য তিনি একের পর এক পুরস্কার পেয়েছেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৪   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●