ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার পর ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

মানিকগঞ্জ: সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর (নীলটেক) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ছাত্রলীগ নেতা শহিদুল শত্রুতার জেরে একই গ্রামের উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক ইউনুস গাজীর ওপর হামলা চালান। এতে ইউনুস গাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার জেরে ক্ষুব্ধ বিএনপি নেতা ইউনুস গাজীর সমর্থকেরা বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতা শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১১:২৯   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●