![]()
কুষ্টিয়া: ভেড়ামারা পৌর সভায় অনুমোদনহীন ভাবে ৪ তলা ভবন নির্মান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পৌর সভার কর্মকর্তারা। পৌর শহরে অপরিকল্পিত ভাবে অনুমোদন ছাড়া ভবন নির্মাণের গত ২৬ জানুয়ারী ভবন মালিক মাহামুদা খানমসহ তার পরিবারের সদস্যদেরকে কারন দর্শানোর জন্য বলা হয়েছে বলে আজ রোববার ভেড়ামারা পৌর সভার প্রকৌশলী শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত নোটিশ সুত্রে জানাযায়, পৌরসভায় আবাসিক/বানিজ্যিক ভবন নির্মানের প্ল্যান ভেড়ামারা পৌরসভা হতে পাশ করে নাই। নির্মাণ কাজের অনুমোদন ব্যতি রেখেই নিজ হতে আইন অমান্য করে ৪ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে। যেটা সম্পূর্ণ ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ এর আইন পরিপন্থী। মাঠ পর্যায়ে তদন্ত করে দেখা যায় যে, এই ভবন কোন পরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়নি।এমতো অবস্থায়
ভবন মালিককে ভবন এর সকল কাগজপত্রাদি ভেড়ামারা পৌরসভার প্রকৌশল শাখায় জমা প্রদান করার নির্দেশ প্রদান করেছে এবং একই সাথে অনুমোদন বিহীন নির্মাণ কাজ কেন করা হয়েছে এই মর্মে ব্যাখ্যা প্রদান করার জন্য স্বশরীরে ভেড়ামারা পৌরসভাতে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
মাহামুদা খতুনএ বিয়য়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তার ছেলে রিজওয়ান হায়দার জানান , আমারা পৌরসভার কৃর্তৃপক্ষের নোটিশের বিষয়ে কথা বলবো।
ভেড়ামারা পৌর প্রসাশক রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভবন মালিককে নোটিশ করা হয়েছে। এবং প্রয়োজনী কাগজ পত্রসহ ব্যাখ্য প্রদান করা করলে পরবর্তীতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:০৫:২৪ ২৪৪ বার পঠিত | ● নির্মান ● ভবন ● ভেড়ামারা