ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পুলিশকে ফাঁসাতে মাদকসেবী যুবকের কাণ্ড

পুলিশকে ফাঁসাতে মাদকসেবী যুবকের কাণ্ড


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


 পুলিশকে ফাঁসাতে মাদকসেবী যুবকের কাণ্ড

ফরিদপুর: মধুখালীতে পুলিশের অভিযান চলাকালে এক যুবক নিজেকে নির্দোষ প্রমান করার জন্য পুলিশকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মহিষাপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে শিশির শেখ (২২)।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম নুরুজ্জামান বলেন, ঘটনার দিন (৩১ জানুয়ারি) শুক্রবার রাতে এস আই রোস্তম আলী ও এ এসআই শরিফুল ইসলাম ফোর্সসহ মধুখালী থানার সামনের মহিষাপুর গ্রামের হুমায়ন খানের ছেলে শাকিল খানের একটি মোবাইল ফোন হারানো জিডির সূত্র ধরে উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইলের লোকেশন শনাক্ত করে মহিষাপুর গ্রামে অভিযানে যান।

এ সময় শিশির শেখের পকেটে থাকা মোবাইল নিতে গেলে সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং ওই যুবক তার পকেটে থাকা গাঁজা পকেট থেকে ছুড়ে ফেলে দেয়। পুলিশ গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ও গাঁজাসহ শিশিরকে নিয়ে থানায় অভিমুখে রওনা দিলে ওই যুবক (শিশির) তার বাড়ীর সামনে আসামাত্র জোর
চিৎকার করে বলতে থাকে পুলিশ আমাকে গাঁজা দিয়ে ফাঁসিয়ে নিয়ে যাচ্ছে বলে নিজেকে নির্দোষ করার চেষ্টা চালায়।
ওই রাতেই মধুখালী থানায় এলাকাবাসী সাংবাদিকদের সামনে আটক যুবক শিকার করে যে আমি তখন নিজেকে বাঁচানোর জন্য এসব কথা বলেছি। সে আরো বলে ওইদিন আমি কিছুু পরিমান গাঁজা সেবন করেছি এবং পরে সেবনের জন্য বাকী গাঁজা রেখে দিয়েছিলাম। আমি ভয়ে গাঁজা ফেলে দেই এবং নিজেকে বাঁচানোর জন্য পুলিশের নামে মিথ্যা কথা বলে চিৎকার করি। আটক যুবককের নামে একটি মামলা দিয়ে পরেরদিন শনিবার(১ ফেব্রয়ারি) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৬   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ