ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর

আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর

বরগুনা: আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি বাস ভাঙচুর করেন। ঘটনার পরপরই জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে আমতলী উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ শাখারিয়া এলাকার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একপর্যায়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। পরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:০২   ১১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ