ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর

আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর

বরগুনা: আমতলীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি বাস ভাঙচুর করেন। ঘটনার পরপরই জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে আমতলী উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ শাখারিয়া এলাকার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একপর্যায়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। পরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:০২   ১২ বার পঠিত  | ●   ●   ●