ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

পীরগঞ্জে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


পীরগঞ্জে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

ঠাকুরগাঁও: পীরগঞ্জে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ভাল দাম ও ফলনের আশায় চাষীরা দিনরাত আবাদী জমিতে শ্রম দিয়ে যাচ্ছেন। আবহাওয়া অনুকুলে থাকলে এবার রবি মৌসুমে উৎপাদন লক্ষমাত্রা ছাড়তে পারে বলে আশা কৃষি বিভাগের। তবে আলুর কেজি ১০/১২ টাকা দরে নেমে আসায় কৃষককের মুখে হাসি নেই।
কৃষি অফিস সূত্র জানায়, এবার এ উপজেলায় ৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাত স্টারিক ৩ হাজার ১১৮হেক্টর, ডায়ামন্ড ২হাজার ২০ হেক্টর, গ্যানুলা ৭৫০ হেক্টর, কারেজ ২১০ ও রোমানা ১২০ হেক্টরসহ স্থানীয় জাতের লাল পাকরী ১৭০ ও সাদা পাকরী ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এছাড়া কার্ডিনাল, এলুয়েট, সানসাইন, সাদিকা, সান্তনা, মিউজিকা, বারী আলু ৮৫ ও বারী আলু ৮৬ জাতসহ বিভিন্ন জাতের আলুও চাষ হয়েছে এবার।
উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম বলেন, দীর্ঘ মেয়াদী কুয়াশা না থাকাসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার আলু আবাদে উৎপাদন লক্ষমাত্রা ছাড়বে। তবে দাম নিম্মমূখি হওয়ায় চাষীরা আলু আবাদে লকসানের মুখোমুখি হতে পারে।

আর/এন

বাংলাদেশ সময়: ২১:১৯:১৮   ২৫৭ বার পঠিত  |