ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

নবীনগরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


 

নবীনগরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত


নবীনগর: কারো রক্ত লাগবে ফোন দিলে, ছুটে যেতো রক্ত দিতে। ওই রকম একজন রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছেন মোটরসাইকেল যোগে সলিমগঞ্জে। পথিমধ্যে নবীনগর -কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ গেলো স্বেচ্ছাসেবী কর্মী শিহাব উদ্দিনের(২৫) ও গুরুতর আহতাবস্থায় তার চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৪)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে ও মারা যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার(২/২) । সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

 

বাড়িতে গিয়ে কথা নিহত শিহাবের পিতা রফিক মিয়ার সাথে তিনি জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হযে গেলো বলে তিনি বিপাল করছেন।

 

নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া কান্নাজনিত কন্ঠে জানান আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।

 

প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতি এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

 

নবীনগর সদর হাসপাতালে চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায় ।

 

ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য  ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল সেচ্ছাসেবী কর্মী।

 

ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৫:১০   ৩৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ