ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর রিপোর্টার্স ক্লাবের ২৮ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৩ নভেম্বর ক্লাব কার্যালয়ে সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. হেদায়াতুল্লাহ। সভা পরিচালনা করেন মো. হাজী কাউসার।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের ২১ দিন মেয়াদি আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সদস্যদের মতামত ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শরীফ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. চাঁন পাশা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ হেদায়েত উল্লাহ, হাজী কাউসার ও রুবেল ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন পুতুল।
কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল বর্মন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ বাবু, অর্থ সম্পাদক সালমান জমাদ্দার, দপ্তর সম্পাদক রুমেল সরকার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সাহিত্যবিষয়ক সম্পাদক কে এম সফর আলী, তথ্যপ্রযুক্তি সম্পাদক টিপু সুলতান আজহার, আপ্যায়ন সম্পাদক মাসুম মির্জা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আখতার স্মৃতি, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত শাহরিয়ার লেলিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহী, প্রবাসী কল্যাণ সম্পাদক আক্তার হোসেন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাজহারুল ইসলাম বাদল, আবু হাসান আপন, জামাল পাশা, হযরত আলী, শাজিম সাফি, মো. দিল ইসলাম, আতিকুল ইসলাম ও শংকর সূত্রধর।
সভায় নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নবীনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মাহাবুব আলম লিটন বলেন, নবীনগরে একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এসব সংগঠন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে কতটা কার্যকর ভূমিকা রাখছে? শুধু সংগঠন গঠন, সভা-সমাবেশ, ভ্রমণ, মিলনমেলা, আড্ডা কিংবা জন্মদিন পালনের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ থাকলে সাংবাদিক সমাজের প্রকৃত কোনো উপকার হবে না।
তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করতে হবে। নতুন ও তরুণ সাংবাদিকদের লেখার মান উন্নয়ন, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদ পরিবেশনের নীতিমালা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার নয়; এটি একটি মহান ও দায়িত্বশীল পেশা। একজন সাংবাদিককে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক থাকতে হবে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। তবে কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ নয়; তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতাই হতে হবে মূল আদর্শ।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে মাহাবুব আলম লিটন বলেন, নতুন নেতৃত্ব যেন শুধু কমিটি পরিচালনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রাখে। বরং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, বিপদে-আপদে সহকর্মীদের পাশে দাঁড়ানো, পেশাগত অধিকার রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে রিপোর্টার্স ক্লাবকে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে পেশাগত স্বার্থ ও সত্য প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নবীনগরের সাংবাদিক সমাজের কাছে এটাই তাঁর প্রত্যাশা।
নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁদের কাজের নতুন অধ্যায় শুরু হলো। তাঁদের কর্ম ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই সংগঠনটির সুনাম ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪৭ ২৩ বার পঠিত | ● নবীনগর রিপোর্টার্স ক্লাব ● নবীনগর সাংবাদিক সংগঠন ● শফিকুল ইসলাম শরীফ ● সাবিনা ইয়াসমিন পুতুল