ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
সিলেট: নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টার আগে নগরীর উপশহর এলাকার এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। পরে ঘটনাস্থলে কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহৃত হতে পারে, এমন দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, তাঁর ব্যবহৃত গাড়ির ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এ ছাড়া গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়ের নিচতলায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১২:৩৪ ১৮ বার পঠিত | ● উপশহর সিলেট ● গ্রামীণ ব্যাংক সিলেট ● সিলেটে ব্যাংক কার্যালয়ে আগুন