ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ

সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ

খুলনা: সুন্দরবনের কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৯   ১২ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ
● সুন্দরবনে হরিণের ২৮ কেজি মাংস ও বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ
● ভেড়ামারায় অবৈধ সড়ক দখল রোধে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের সতর্ক
● জলবায়ু ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিতে কয়রায় মানববন্ধন
● ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ



আর্কাইভ