ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ

ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ

কুষ্টিয়া: ভেড়ামারাসহ জেলার বিভিন্ন সড়কে অটো, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল সাদা লাইটের ব্যবহারে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাতে এসব লাইটের তীব্র আলো পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে সরাসরি পড়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের অভিযোগ, অনেক যানবাহনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তিশালী সাদা এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এসব লাইটের আলো সরাসরি চোখে পড়লে সামনের রাস্তা দেখতে সমস্যা হয়। ফলে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল চালকদের নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, রাতে রাস্তায় চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাদা লাইট চোখে লাগে। কিছু সময়ের জন্য সামনে কিছুই ভালোভাবে দেখা যায় না। এতে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়।

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, অটো ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল লাইট ব্যবহার করা হচ্ছে। চালকরা হয়তো নিজেদের সুবিধার জন্য এসব লাইট লাগাচ্ছেন, কিন্তু অন্যদের যে কতটা অসুবিধা হচ্ছে, তা ভাবছেন না। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

শিক্ষার্থী মো. সোহেল রানা বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় এসব তীব্র আলো চোখে পড়লে সামনে ঠিকমতো দেখা যায় না। বিশেষ করে পথচারী ও ছোট যানবাহনের চালকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। যানবাহনে নিয়ম মেনে লাইট ব্যবহার নিশ্চিত করা উচিত।

সচেতন মহলের দাবি, যানবাহনে অতিরিক্ত উজ্জ্বল ও সরাসরি চোখে আলো ফেলে এমন লাইটের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মবহির্ভূত লাইট ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চালকদের সচেতন করতে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

সাধারণ মানুষের প্রত্যাশা, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যানবাহনে অতিরিক্ত তীব্র সাদা লাইটের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট প্রশাসন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:১২   ১৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ
● ভেড়ামারায় ৪৩.৭ কেজি জাটকা জব্দ, বিতরণ এতিমখানায়
● পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা
● মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা
● কয়রায় নারী কৃষকদের স্বাবলম্বী করতে নতুন জলবায়ু প্রকল্প চালু



আর্কাইভ