ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়

দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি মোট ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে মাছটি ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে চাপ জাল দিয়ে মাছটি ধরেন জেলে লুৎফর হালদার। পরে সকালে মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউল মন্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৩ কেজি ওজনের কাতল মাছটি তিনি ৫৫ হাজার ২০০ টাকায় কেনেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদী দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের অন্যতম প্রাকৃতিক বিচরণক্ষেত্র। নদীতে পানির অবস্থা ও পরিবেশ অনুকূলে থাকলে এ ধরনের বড় আকৃতির মাছ জেলেদের জালে ধরা পড়ে। বড় মাছ নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের সমৃদ্ধিরও ইঙ্গিত দেয়। তবে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৪   ১৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
● দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়
● দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়
● সিংগাইরে মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৩২৮ শিক্ষার্থী
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার



আর্কাইভ