ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়

কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়

পটুয়াখালী: কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি নিলামে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা পৌরসভার মেয়র বাজারের আড়তে নিয়ে আসা হয়। সেখানে নিলামে অংশ নিয়ে এটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী।

তিনি ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী। আড়তে বড় আকৃতির ইলিশটি আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। মাছটির ওজন ও দাম নিয়ে চলে আলোচনা।

মাছটি ধরা পড়া ট্রলারের জেলে নবী হোসেন জানান, তাঁরা প্রতিদিনই সাগরে মাছ ধরতে যান। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে ছোট মাছের পাশাপাশি এত বড় একটি ইলিশ পেয়েছেন। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তাঁরা খুশি। এতে আর্থিকভাবেও লাভবান হয়েছেন।

মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, সাগরে মাছের পরিমাণ তুলনামূলক কম। যা পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই ছোট আকারের। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে তিনি ৮ হাজার ৫১০ টাকায় এটি কিনেছেন। মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানান এই ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান বাজারদরে মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে বড় ইলিশ কেনা অনেকটা স্বপ্নের মতো। মাছটি কেনার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে তা সম্ভব হয়নি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ ধরা পড়ার ঘটনা থেকে সামগ্রিক উৎপাদন বেড়েছে বলে সিদ্ধান্তে আসা যাবে না। এ বিষয়ে নিশ্চিত হতে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:২২   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী
● আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ
● কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়
● বাউফলে নিখোঁজের ৯ দিন পর উদ্ধার রুহুল আমিনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
● জিন্নাগড়ে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আসাদুল ইসলাম বাধন



আর্কাইভ