ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হককে সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসেন সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির সব সদস্যই নির্বাচনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সিনিয়র সহসভাপতি সাহিদুর হক খান ডাবলু (দৈনিক ভোরের কাগজ), সহসভাপতি এজেডএস সুমন (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক আলম হোসেন (একুশের কণ্ঠ) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান (দৈনিক খোলা কাগজ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (যমুনা টিভি), শাহিনুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও কাজী সোহেল (দৈনিক যুগান্তর)।
নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ সময়: ১:১০:৩৩ ৭ বার পঠিত | ● আজহারুল হক ● ইমরান হোসেন সুজন ● নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব ● প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি