ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে অভিযান চালিয়ে ৪৩ দশমিক ৭ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
১৩ নভেম্বর (শুক্রবার) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।
অভিযানে জব্দ করা ৪৩ দশমিক ৭ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় ভেড়ামারা থানার এএসআই মোঃ রেজাউল হকসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১:০৩:৫৭ ৯ বার পঠিত | ● উপজেলা মৎস্য অধিদপ্তর ● ভেড়ামারায় জাটকা ইলিশ জব্দ ● ৪৩.৭ কেজি জাটকা